
করোনায় আজ দ্বিতীয় দিনের মত মৃত্যুর সংখ্যা ছিল শূণ্য। এই সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছেন ১৮২ জন।
বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ১৭৯ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। করোনায় দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। যার মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন । গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ১৯২ জন।



