Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

আজ ভার্চুয়ালি আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে আজ আবারও আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের মধ্যে নতুন করে সংলাপের আগে প্রত্যাশা বেড়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদেশের মধ্যে আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন, রাশিয়া গঠনমূলক বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। রাশিয়া এখন তার চারপাশের দুনিয়াকে অনেক বেশি সঠিকভাবে উপলব্ধি করছে জানিয়ে তিনি বলেন বিষয়টি ইউক্রেনের অবস্থানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

এর আগে গতকাল রোববার ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, তাঁর প্রতিনিধিদল প্রতিদিন রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button