Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে শুরু হয় এই ম্যাচ।

হ্যামিল্টনের সেডন পার্কে ব্যাটিং সহায়ক উইকেটে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটিই ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বাধিক দলীয় রান। ২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেটে পড়তে থাকে পাকিস্তানের। তবে একাই লড়ে গেছেন ওপেনার সিদরা আমিন। সেঞ্চুরি তুলে নেন এই পাকিস্তানি। তবে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের বোলিং তোপে ২২৫ রানে থামে পাকিস্তান। টানা দুই ম্যাচ হেরে নিজেদের তৃতীয় ম্যাচটি ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button