Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

এতিম ও অনাথ শিশুরা সমাজের অংশ।  তারা অসহায় নয়, তাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য যা যা করা দরকার সরকার সে ব্যবস্থা গ্রহণ করেছে। এতিম শিশুদের কল্যাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শনিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুরস্থ আল-নাহিয়ান শিশু পরিবারে দু’জন নিবাসী বালিকার শুভবিবাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

জেলা প্রশাসক, ঢাকা মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার।

মন্ত্রী বলেন, আল-নাহিয়ান ট্রাস্ট দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানসমূহ দেশের এতিম শিশুদের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে।  সমাজকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানটিকে আরো জনকল্যাণমুখী করার জন্য কাজ করছে।

K

মন্ত্রী শিশু পরিবারের নিবাসীদের শিশুকাল থেকে লালনপালন ও পড়াশোনা করিয়ে সংসার জীবনে প্রবেশের ব্যবস্থা পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও ব্যাক্তি উদ্যোগে এতিমদের পাশে সহযোগিতার হাত বাড়ালে তারাও স্বাবলম্বী হয়ে দেশের কল্যাণে অবদান রাখতে পারবেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button