Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকস্বাস্থ্য

চীনে দৈনিক করোনা শনাক্ত দুই বছরের মধ্যে সর্বোচ্চ

বিশ্বে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউনের মতো কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বিভিন্ন দেশে। এরই মধ্যে চীনে ৯০ লাখ বাসিন্দার শহর চাংচুনে লকডাউন ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের রাজধানী চাংচুন কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দেয়। গুরুত্বপূর্ণ এই শিল্পনগরীর বাসিন্দাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

একটি বাসা থেকে কেবল একজনকে দুদিন অন্তর একবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেখানে করোনার গণপরীক্ষার ব্যবস্থা করা হবে। করোনার সবচেয়ে বেশি সংক্রমিত ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে সম্প্রতি দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। তিন সপ্তাহ আগেও দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল এক শর নিচে।২০২০ সালের প্রথম দিকে করোনা সংক্রমণের শুরু দিকে দেশটিতে যে হারে আক্রান্ত শনাক্ত হয়েছে এখন সেই সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছে। দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বর্তমানে দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি নতুন নতুন ধরন ও রূপ পাল্টে দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এখন পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫২ হাজার ৯৫৬ জনের। আক্রান্ত হয়েছে ৪৫ কোটি ৪০ লাখ মানুষ। সুস্থ হয়েছে ৩৮ কোটি ৮৩ লাখের বেশি মানুষ।ভাইরাসটি চীনে প্রথম শনাক্ত হলেও লকডাউন, গণপরীক্ষাসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে এর সংক্রমণ দ্রুত রুখে দিতে সফল হয় দেশটি।তিন মাসের কঠোর প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে করোনার উৎপত্তিস্থল উহান শহরকে করোনামুক্ত করতে সক্ষম হয় চীন সরকার। ২০২০ সালের ২৭ এপ্রিল হাসপাতাল থেকে ছাড় পান শেষ করোনা আক্রান্ত রোগী।

সংশ্লিষ্ট খবর

Back to top button