Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

আগামীকাল শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসছে। আগামীকাল বিকেল ৩টায় সভাটি শুরু হবে নির্বাচন ভবনের সভাকক্ষে।এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ বৈঠকের উদ্দেশ্য হলো, মূলত বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করতে চায় ইসি।ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে জানান, মোট ৩০ জন বুদ্ধিজীবীর তালিকা করা হয়েছে। তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে হয়তো কেউ কেউ আসবেন না। তবে অনেকেই আসবেন বলে আমাদের জানিয়েছেন। কারও কারও আবার আমন্ত্রণপত্র পৌঁছানো হলেও মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।

গত বুধবার অর্থাৎ ৯ মার্চ নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, শিক্ষাবিদ, বিশিষ্টজন, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারী নেত্রী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে ইসি। তাদের কাছ থেকে পাওয়া পরামর্শ নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করার পরিকল্পনা ইসির।ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, আগামী ২২ মার্চ বিশিষ্টজনদের সঙ্গে এবং ৩০ মার্চ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসতে পারে ইসি। অন্য মহলের সঙ্গে কবে নাগাদ বসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

তানজিল/বাংলা টিভি

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button