Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইউরোপআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে না বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, তিনি সতর্ক করে বলেছেন—ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। টুইটারে জো বাইডেন লিখেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ন্যাটোর সমস্ত শক্তি দিয়ে এবং দ্রুততার সঙ্গে আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব।’

এ ছাড়া জো বাইডেন বলেন, ‘ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না। ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু।মার্কিন প্রেসিডেন্ট এর আগেও অনেক বার বলেছেন—রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো আশঙ্কা নেই।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর ঘনিষ্ঠদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আসছে জো বাইডেন প্রশাসন।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরুর পর রুশ সেনারা এখন ধীরে ধীরে রাজধানী কিয়েভ ঘিরে ফেলছে। স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে, কিয়েভের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আবার অগ্রসর হতে শুরু করেছে রুশ বাহিনী।

এর আগে কিয়েভ অভিমুখে যে লম্বা রুশ গাড়িবহর স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছিল, সেটি আবার কিয়েভ শহরের প্রান্তে সংঘবদ্ধ হতে শুরু করেছে বলে এখন দেখা যাচ্ছে। ইউক্রেনের সুমি শহর থেকেও রাশিয়ার একটি বহর কিয়েভের দিকে এগিয়ে আসতে শুরু করেছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button