Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ইউরোপা লিগে বড় ধাক্কা খেলো বার্সেলোনা

উয়েফা ইউরোপা লিগে বড় ধাক্কা খেলো বার্সেলোনা। টার্কিস লিগের ১২তম দল গালাতাসারেকে ঘরের মাঠে পেয়েও হারাতে পারেনি কাতালানরা। ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সিটিনের ফাস্ট লেগের গালাতাসারেকের সঙ্গে বার্সেলোনার ম্যাচ শেষ হয়েছে গোলশূণ্য ড্রতে।

ইউরোপা লিগের শেষ ষোলোর ফাইট। ইতালিয়ান লিগ টপার নাপালিকে বিদায় করার পর বার্সার প্রতিপক্ষ টার্কিস লিগের ১২ নম্বরে থাকা গালাতাসারে। ন্যু ক্যাম্পে ম্যাচ, তাই আরও একটু বেশি ফেভারিট বার্সা। শুরুটাও সেভাবেই করে বার্সা, আক্রমণে উঠেছে বারবার। শুরু থেকেই গালাতাসারেই ডিফেন্সে ভয় ধরায় বার্সেলোনা। যদিও ওদের ফিনিংসে সমস্যাও দেখা দিয়েছে বেশ। বার্সার পজিশনিং গেম ট্যাক্টিসের বিপরীতে কাউন্টার অ্যাটাকে মনোযোগী ছিল গালাতাসারে। কপাল মন্দ না হলে গোল হয়েও যেত পারতো টার্কিস ক্লাবটার।

পুরো ম্যাচ ডমিনেট করা বার্সা প্রায় ৭০ শতাংশ সময় রেখেছিল বলের দখল। শটও নিয়েছে লাগাতার। তবে ১৬টার মধ্যে মাত্র ৪টা ছিল অন টার্গেট, শেষ পযন্ত যার একটাও পৌঁছায়নি গালাতাসারের জালে। ন্যু ক্যাম্পে গোলশূণ্য স্কোরলাইন নিয়ে শেষ হয় ম্যাচ। বার্সাকে পরের রাউন্ডে যেতে সেকেন্ড লেগের ম্যাচে গালাতাসারের মাঠে গিয়ে জিততেই হবে। এদিকে, ইউরোপা লিগের আরেক ম্যাচে লা লিগার সেকেন্ড পজিশনের দল সেভিয়ার খেলা ছিল ইপিএলের ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে। শুরু থেকেই আক্রমনে এগিয়েই ছিল সেভেয়া। কিন্তু ফাস্ট হাফ শেষ হয় গোলশূণ্যতে।

সেকেন্ড হাফে ভাঙে ডেডলক। আর্জেন্টাইন লেফ্টব্যাক মার্কোস আকুইনার ফ্রি কিক বক্সে পেয়ে ওয়েস্ট হ্যাম্পের জাল কাপান মরোক্কান ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি। জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button