Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ইউক্রেন-রাশিয়া: তুরস্কে অগ্রগতিহীন বৈঠক

তুরস্কে প্রথমবারের মত রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোন ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে দুই দেশ সংকট নিরসণের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া তা নাকচ করে দিয়েছে। অপরদিকে, পৃথক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, জীবাণু অস্ত্র তৈরির জন্য পেন্টাগন ইউক্রেনকে ব্যবহার করছে।  তবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সংকট নিরসণের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় একমত হয়েছে। এদিকে রুশ আগ্রসনের ১৫তম দিনে ইউক্রেনের মারিওপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের বোমা হামলার ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ক্রেমলিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছ থেকে এ  হামলার ব্যাপারে তথ্য চাওয়া হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button