Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

চলমান সংঘাতে মানবিক ইস্যুতে কাজ করতে একমত রাশিয়া-ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের মধ্যে মানবিক ইস্যুতে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকের পর এমন কথা জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

কুলেবা বলেন, ইউক্রেন ভূখণ্ডে মানব্কি সংকট উত্তরণে কাজ করে যেতে সম্মত হয়েছে মস্কো-কিয়েভ।সংকট নিরসনে দুই দেশের মধ্যে আরও উল্লেখযোগ্য বৈঠকের জন্য প্রস্তুত থাকবেন বলেও জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ অবসান, দেশটির মানুষের দুর্দশা এবং রাশিয়ার দখলদারিত্ব থেকে আমাদের ভূখণ্ড রক্ষায় এই আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছি।

এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button