Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতিসরকার

গলাবাজি করে মাঠ গরমের অপচেষ্টায় বিএনপি : কাদের

আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার  নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।

সরকারের সময় নাকি শেষ হয়ে এসেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়।

বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রতিভূ বিএনপির সময় শেষ হয়ে এসেছে।

বিএনপি এদেশে ভালো যা কিছু অর্জন করেছিল, তা নাকি সরকার ধ্বংস করে দিয়েছে, মির্জা ফখরুরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে? এদেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপির অবদান কী? আসলে তাদের কোনো অর্জনই নেই।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধগোষ্ঠীর স্বার্থসিদ্ধির রাজনীতি।বিএনপির শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য এবং দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও দলটির নেতাদের স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।

‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নাকি দেশের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুলের এ বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না’- যোগ করেন কাদের।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌযোগাযোগসহ সব খাতেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

‘পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেসওয়ে, নতুন নতুন রেল যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দারিদ্র্য বিমোচন, গৃহহীনদের জন্য বিনামূল্যে জমি ও গৃহ নির্মাণ করে দেওয়া এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিনামূল্যে করোনা টিকা প্রাপ্তির সুযোগ সৃষ্টিসহ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইলফলক স্পর্শকারী বাংলাদেশের অসংখ্য সাফল্য অর্জিত হয়েছে’- বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং যাবেই। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপি তার কথামালার চাতুরি দিয়ে কখনো ঠেকাতে পারবে না।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button