
দেশে একদিনে করোনা আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।
বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৯৬৪ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ শতাংশ। করোনায় দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন। যার মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ৯৬ জন। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন । গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৬২ জন।



