Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধবাংলাদেশ

বান্দরবানে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত ৪

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। উপজেলার তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে  গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বান্দরবান শহরের কার্যালয়ে আজ রোববার বেলা ১১টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার।

এসপি জেরিন আখতার জানান, এখানে যে হত্যাকাণ্ড ঘটছে, এর সঙ্গে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে মেলানো যাবে না। এটিকে ভিন্নভাবে দেখতে হবে। এ ছাড়া সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনাও মেলানো যাবে না।

এসপি আরও জানান, এখানে বেশ কয়েকটি সক্রিয় সংগঠনের মধ্যে সমস্যা রয়েছে। এটি সাধারণ মানুষের সমস্যা নয়। এটি সংগঠনগুলোর মধ্যে সমস্যা।এ ঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন এসপি জেরিন আখতার।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button