Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

এলপিজির দাম ফের বাড়ায় বিপাকে সাধারণ ভোক্তারা

এলপিজি বা তরলীকৃত গ্যাসের দাম আবারও এক ধাক্কায় সিলিন্ডারপ্রতি দেড়শো টাকা বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। ব্যবহারকারী ভোক্তারা বলছেন, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, তাতে বেড়ে যাবে সার্বিক খরচ। বিক্রেতারা জানালেন, বিশ্ববাজারে এলপিজির মূল্যবৃদ্ধির কারণে দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে।

গত ৩ মার্চ দেশের বাজারে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম ১৫০ টাকা ৬০ পয়সা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গেল কয়েক মাসের হিসেব বলছে, ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম এটিই সর্বোচ্চ। এর আগে, গত বছরের নভেম্বর মাসে এলপিজির দাম বৃদ্ধি পেয়ে হয় ১৩১৩ টাকা। এরপরে দুবার গ্যাসের দাম কমে তা দাঁড়িয়েছিলো ১১৭৮ টাকা। তার একমাস না যেতেই আবারো সিলিন্ডার প্রতি দাম দেড়শো টাকা বাড়লো।

এ অবস্থায় বিপাকে পড়েছেন ব্যবহারকারী ভোক্তারা। রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়িতে  নিত্যদিনের রান্নার কাজে যারা এলপিজি গ্যাস জ্বালানী হিসেবে ব্যবহার করেন তারা বলছেন, মাসের খরচ নিয়ে এখন চাপ আরও বাড়বে। এদিকে বিক্রেতারা বলছেন, বিশ্ব বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এবং আমদানী নির্ভর দেশগুলোকে বেশি দাম দিয়ে তরল গ্যাস কিনতে হচ্ছে। সার্বিক জীবনযাত্রার কথা বিবেচনা করে, এলপিজির দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছে ভোক্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button