
গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী কমেছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে বেড়েছে শনাক্তের হার।বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (৩ মার্চ সকাল ৮টা থেকে ৪ মার্চ সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬০৪ জন এবং মারা গেছেন ছয় জন। গতকাল (৩ মার্চ) অধিদফতর ৬৫৭ জন শনাক্ত এবং পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার তিন দশমিক ২০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল তিন শতাংশের নিচে, দুই দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬০৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন এবং ছয় জনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ৬৪ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৪০৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯৬৪টি আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৯০টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ তিন হাজার ৩৩৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ৮৬ হাজার ১২টি।
দেশে নমুনা পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনের মধ্যে পুরুষ তিন জন এবং নারী তিন জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৫৩ জন এবং নারী ১০ হাজার ৫১১ জন।
মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছর আর ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন দুই জন করে এবং ২১ থেকে ৩০ বছর ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন করে।
বাংলাটিভি/শহীদ



