Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় নিহত ৪।

এর আগে সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। তাদের বাড়ি বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।

নিহতরা হলেন-বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button