
লা লিগায় দারুণ সময় পার করছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়েছে তারা। আর নিজেদের জাল রেখেছে সুরক্ষিত।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল রাতে অ্যাথলেটিক বিলবাওকে পাত্তাই দিল না অবামেয়াং-দেম্বেলেরা। ৩৭তম মিনিটে পাওয়া কর্নারে জেরার্দ পিকের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর ফিরতি বল দারুণ ভলিতে জালে পাঠান অবামেয়াং। বিরতি থেকে ফিরে বদলি নামার ছয় মিনিট পরই গোল করেন উসমান দেম্বেলে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দেম্বেলের ক্রসে লুক ডি ইয়ং হেডে স্কোরলাইন ৩-০ করেন। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে শেষ গোলটি করেন আরেক বদলি ফরোয়ার্ড ডিপাই মেমফিস। এ জয়ে ২৫ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা।



