
দেশে একদিনে করোনা আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছেন ৮৬৪ জন।
বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ হাজার ৫৪৩ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ০১ শতাংশ। করোনায় দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। যার মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ৩৩ জন। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৮ লাখ ০৬ হাজার ৬৮৯ জন । গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬ হাজার ২৬৪ জন।



