Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশশিক্ষাসরকার

১৭ মার্চ পর্যন্ত চলবে বইমেলা

অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ল। চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

দেরিতে শুরু হলেও এবার প্রায় শুরু থেকেই জমজমাট মেলাপ্রাঙ্গণ। বই বেচাবিক্রিও নেহাত কম নয়। অথচ করোনার কথা মাথায় রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ছিল মেলার শেষ দিন। এরই মধ্যে কমে এসেছে করোনার প্রভাব। দেশে দিন দিন কমছে এর সংক্রমণ। ফলে দাবি ওঠে সময় বাড়ানোর। সব দিক বিবেচনায় মেলার সময় বৃদ্ধির ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার ৩৮তম আসরের উদ্‌বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি প্রকাশকদের পক্ষ থেকে তোলা মেলার সময় বাড়ানোর দাবির পক্ষে সায় দেন।

মেলার উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,‘আমাদের প্রকাশকদের পক্ষ থেকেও একটা দাবি এসেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যে ১৭ মার্চ, সে হিসাবে মার্চ মাস পর্যন্ত এটা চালাতে পারে। আমি মনে করি, বইমেলাটা আমরা এক মাস চালাতে পারি।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button