
দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টসে জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
সিরিজ জয়ের সঙ্গে আইসিসির বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ । ১৪ ম্যাচে ১০ ম্যাচ জিতে পেছনে ফেলেছে ইংলিশদের। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ বলে খেলেছেন ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ ওভার এক বলে সব কয়টি উইকেট হারিয়ে ২১৮ রান করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ বলে ৫৪ রান করেন নাজিবুল্লাহ জারদান। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাসকিন।



