Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ইউক্রেনে আক্রমণ শুরু হয়েছে

ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

রয়টার্সের খবরে বলা হয়েছে,ইউক্রেনের জাতিসংঘের রাষ্ট্রদূত সার্জি কিসলিয়্যাস বলেছেন, রাশিয়ার জাতিসংঘের দূত নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছে,আক্রমণ শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে,পুতিনের সামরিক অভিযানের ঘোষণা শুরু হওয়ার পর ইউক্রেনের দোনবাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ জনগণের উদ্দেশে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার।

একটি ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা করে পুতিন বলেছিলেন, ইউক্রেনের জনগণ ‘মুক্তভাবে নির্বাচন করতে’ সক্ষম হবে কারা দেশ পরিচালনা করবে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button