Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা জারি

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার উপর আর্ন্তজাতিক অর্থায়নের নিষেধাজ্ঞা জারি করেছেন।  দেশটির দুইটি বড় ব্যাংকের উপর এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। রাশিয়ার উপর প্রথম নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

নিষেধাজ্ঞা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার উপর বিদেশী ঋণের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।  ফলে দেশটি আর পশ্চিমা রাষ্ট্র থেকে কোন ধরনের আর্থিক সাহায্য পাবেনা।  তিনি আরো বলেন, পূর্ব ইউক্রেনের দুইটি অঞ্চলে রাশিয়ার সৈন্য পাঠানো হয়েছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরপরই ইউরোপীয় ইউনিউয়ন, জার্মানী, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপান সরকার রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি। এদিকে গত ২৪ ঘন্টায় মার্কিন মহাকাশ প্রযুক্তি ম্যাক্সা তথ্যমতে, পশ্চিম রাশিয়ায় কয়েকটি নতুন সৈন্য ঘাটি ও ইউক্রেনের কাছে বেলারুশের বিমান ঘাটিতে ১০০ ও বেশী নতুন যানবাহন স্যাটেলাইটে ধরা পড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বাংলা টিভি/তানজিল

সংশ্লিষ্ট খবর

Back to top button