Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম প্রস্তাব চূড়ান্ত

নির্বাচন কমিশন নিয়োগে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। আগামী বৃহস্পতিবার নামগুলো রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত হওয়া নামগুলো রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সপ্তম ও শেষ বৈঠকে বসে অনুসন্ধান কমিটি। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় ব্রিফিং করেন অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে নামগুলো সিলগালা করা হয়।

অনুসন্ধান কমিটি তাদের বৈঠক শেষ করে ১০ জনের নাম চূড়ান্ত করেছেন। আগামী পরশুদিন (বৃহস্পতিবার) তারা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন।গত ২০ ফেব্রুয়ারি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, অনুসন্ধান কমিটি চূড়ান্ত হওয়া ১০ নাম প্রকাশ করবে না।

বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নাম চেয়েছিল সার্চ কমিটি। এরপর বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বাদে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে তিন শতাধিক নাম জমা পড়ে। এর মধ্যে কমিটি কয়েক দফায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে মতামত নেন। পরে ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়।গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button