Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনা

মুন্সীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে  ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকার টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুরের চরভদ্রাসন এলাকার শহিদুল মাদবরের স্ত্রীর শিউলী বেগম (৪৫) ও তার মেয়ে পুতুল আক্তার (২০)। আহত আনিসা পুতুল আক্তারের মেয়ে।

পুলিশ জানায়, শিউলী বেগম তার মেয়ে পুতুল ও নাতনী আনিসাকে নিয়ে সিএনজিতে করে নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরের শিবচরে যাচ্ছিলেন। সিএনজিটি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেতে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। দুর্ঘটনায় আহত হয় শিশু আনিসা ও সিএনজি চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাক ড্রাইভার বাবুলকে (৩৮) আটক করা হয়ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button