Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

বুরকিনা ফাসোয় স্বর্ণখনিতে বিস্ফোরণে নিহত ৬০

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি খনিতে বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সোমবার বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশের একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন প্রাদেশিক হাইকমিশনার অ্যান্তোনি দোউআম্বা।

এদিকে বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বিস্ফোরণস্থলে টিনের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে দেখা যায়। এছাড়া বহু গাছও সেখানে ভেঙে পড়েছে। অন্যদিকে প্রাণ হারানো ব্যক্তিদের মৃতদেহ কাপড়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে থাকতেও দেখা যায়।

রয়টার্স জানায়, বুরকিনা ফাসোতে বহু সংখ্যক স্বর্ণখনি রয়েছে এবং সেগুলো মূলত আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি পরিচালনা করে থাকে। তবে এর পাশাপাশি দেশটিতে আরও অনেক ছোট ছোট স্বর্ণখনি রয়েছে এবং কোনো ধরনের পর্যবেক্ষণ বা নিয়মনীতি ছাড়াই অনানুষ্ঠানিকভাবে সেগুলো পরিচালিত হয়ে থাকে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button