Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ববাংলা

চলমান সংকট মোকাবেলায় একমত পুতিন-ম্যাক্রোঁ

পূর্ব ইউক্রেনের ডোনব্যাস অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলা হামলার লাগাম টানতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে চলমান সংকট মোকাবেলায় একমত হয়েছে বলে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,  ম্যাক্রোঁর সঙ্গে ১০৫ মিনিটের আলোচনায়, ইউক্রেনের উত্তেজনা প্রশমনে কয়েকদিনের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রির সঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রির সাক্ষাৎ করবেন।

এদিকে রুশ আগ্রসনের আশংকায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে যাচ্ছে দেশটির নাগরিকরা।  অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রি অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের উত্তেজনা প্রশমনের বিষয় মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেনের সাথে আলোচনায় বসতে সম্মত হয়েছেন ভ্লাদিমির পুতিন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button