Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

ইসি গঠনে ১২ থেকে ১৩ জনের নাম ঠিক করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ২০ জনের প্রাথমিক তালিকা কাটছাঁট করে ১২ থেকে ১৩ জনের নাম ঠিক করেছে অনুসন্ধান কমিটি।

বিকেলে সার্চ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। এসময় তিনি আরো জানান, ২২ তারিখে নিজেদের পরবর্তী সভা শেষে সংক্ষিপ্ত এ তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। এরপর সেই নামগুলো রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এদিকে অনুসন্ধান কমিটি চুড়ান্ত ১০ জনের নামের তালিকা প্রকাশ করবে কিনা এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জানান তারা নামগুলো প্রকাশ করবেন না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button