Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

নতুন কারিকুলামের পাইলটিংয়ে ৬২ স্কুলে ষষ্ঠশ্রেণীর পাঠ্যবই বিতরণ

নতুন কারিকুলামের পাইলটিং কার্যক্রমের আওতায় দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যপুস্তক বিতরণ কাযক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি।

বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রতিষ্ঠানগুলো অনলাইন প্ল্যাটফর্ম জুমে যুক্ত ছিল। স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠান প্রধানরা।

তিনি বলেন, এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন হবে। তখন থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।তিনি আরো বলেন আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন থাকবে।শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যে পূর্ণবিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সিলেবাস অনুসারেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button