Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যযুক্তরাষ্ট্র

হামলা করলে চড়া মূল্য দিতে হবে,ফোনালাপে পুতিনকে হুশিয়ারি

রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে। এমন আশঙ্কায় চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় পুতিনকে সতর্ক করে বাইডেন বলেন,ইউক্রেনে হামলা করলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে।হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,শনিবার ভিডিও কলে কথা বলেন বাইডেন ও পুতিন।তাঁদের মধ্যে প্রায় ঘণ্টা কথা হয়।

তবে রাশিয়া দাবি করেছে,ইউক্রেন ইস্যুতে নানা মতবিরোধ থাকার পরও ফোনালাপে পুতিন ও বাইডেন সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ চালু রাখার বিষয়ে একমত হয়েছেন।এর আগে হামলার আশঙ্কায় এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও জার্মানিও রয়েছে।

এদিকে,রুশ হামলার আশঙ্কার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইউক্রেনীয়দের ঐক্যের বার্তা দিতে শনিবারের এই কর্মসূচিতে হাজির হয় বিক্ষোভকারীরা।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button