Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকস্বাস্থ্য

বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে করোনা চলতি বছরই বিদায় নেবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারা বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে পারলে করোনা মহামারি চলতি বছরই বিদায় নেবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস । গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা আল-জাজিরা জানায়, গেব্রেয়াসুস বলেন, এই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে।

এই টিকা কর্মসূচির ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ‘যদি ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তবে সত্যি এই মহামারি বিদায় নেবে এবং এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই টিকা কর্মসূচি আমাদের হাতে। এটা ঠিক সুযোগ নেওয়ার বিষয় নয়। এই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করব কি না, সেটা আমাদের বেছে নেওয়ার বিষয়।’

আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামে একটি প্রতিষ্ঠান আরএনএ টিকা তৈরি করছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে। এই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিলেন তিনি। টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টিকার দাম কম হবে এবং কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই টিকা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button