Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত প্রকাশ করেছে সিরিজের আয়োজক বোর্ড ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট।  তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে প্রোটিয়া বোর্ড।সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই, ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।৩১ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ শুরু হবে ৮ এপ্রিল।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button