
কক্সবাজার চকরিয়ার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন, এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে একই পরিবারের সদস্যরা পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। এ সময় তারা রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পিকআপ ভ্যানটি আটক করা সম্ভভ হয়নি। গাড়িটি নম্বর প্লেটবিহীন ছিল। মরদেহগুলো খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।
বাংলাটিভি/জাবেদ



