Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

শ্রবণ ও বাক  প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলস্রোতে আনতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশে ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত বাংলা ইশারা ভাষা দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

ভার্চু

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে সম অধিকার নিশ্চিত করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারেও সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য আন্তরিক। তিনি প্রতিবন্ধীদের জন্য যে কর্মযজ্ঞ গ্রহণ করেছেন সারা বিশ্বে তা প্রশংসিত হচ্ছে। প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য প্রণীত আইনসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলস্রোতে আনা সম্ভব হবে। মন্ত্রী সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণীকেও প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, প্রচার মাধ্যম সমূহে ইশারা ভাষায় সংবাদ ও অনুষ্ঠান প্রচার করা সময়ের দাবি। তিনি বাংলা ইশারা ভাষার একটি প্রমিত অভিধান প্রণয়নের বিষয়ের গুরুত্ব তাঁর বক্তব্যে তুলে ধরেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূল স্রোতে আনতে নানাবিধ কর্মসুচি বাস্তবায়ন করছে। এ সকল কর্মসুচির পাশাপাশি আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধীরা সমাজের সম্পদে পরিণত হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button