Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

সপ্তম ধাপে ইউপি নির্বাচন: ভোটগ্রহণ চলছে

সপ্তম ধাপে ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোট শুরু হয়েছে। সোমবার দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমে, বাকিগুলোয় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালেট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরাও।

সব মিলিয়ে ১ হাজার ৩৫০টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫টি ভোটকক্ষে হবে ভোটগ্রহণ। এসব ইউপির ভোটার সংখ্যা ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এর মধ্যে ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন পুরুষ; ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি। তিন পদে প্রার্থী মোট ৫ হাজার ৮৭৪ জন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১ হাজার ২৩৬ জন এবং সাধারণ সদস্যপদে ৪ হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এ ধাপে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে।  প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়।  সপ্তম ধাপে ১৩৮ ইউপির ভোট শেষে বর্তমান ইসির মেয়াদ শেষের আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি বিদায় নেবে বর্তমান কমিশন।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button