Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

ফেসবুকসহ সব ধরনের অনলাইনে ব্যবসা করতে গেলে লাগবে অনুমোদন

দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন-ইউবিআইডি ব্যবস্থা চালু করলো সরকার। এর ফলে এখন ফেসবুক পেইজসহ সব ধরনের অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে এই ব্যবস্থায় নিবন্ধন নিতে হবে।

সকালে, সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১টি ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েকটি প্রতিষ্ঠান প্রতারণা করলেও এ খাতে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, যারা ভালো ব্যবসা করছে। এই ভালো প্রতিষ্ঠানগুলো যাতে আরও ভালো করতে পারে সেজন্য এই ইউবিআইডি চালু করা হলো।  পর্যায়ক্রমে সবাইকে একটা প্লাটফর্মে নিয়ে আসা হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button