Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাবাংলাদেশশোক সংবাদ

সাংবাদিক পীর হাবিবের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত

সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুর ১টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এর আগে বেলা সাড়ে ১১টায় পীর হাবিবুর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সদ্যপ্রয়াত এ সাংবাদিককে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ।

জানাজায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা।এসময় জাতীয় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন পীর হাবিব। গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন তিনি। এরপর গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে পীর হাবিবকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, পীর হাবিবুর রহমানকে জন্মভিটা সুনামগঞ্জের মাইজবাড়ীতে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হবে। আগামী সোমবার বাদ জোহর তার দাফন সম্পন্ন হবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button