Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনা

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে জেলেদের ট্রলারডুবি

সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে জেলেদের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি বাগেরহাটের রামপালে।

শুক্রবার রাতে বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। বনবিভাগের দুবলা ফরেস্ট স্টেশনের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায় ৩০ হাজার জেলে। এসব জেলেরা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন।

শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় ১৮টি ফিসিং ট্রলার। এ সময় দুবলায় আটটি এবং তার পার্শ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও ১০টি ফিশিং ট্রলার ডুবে যায়।অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জেলে ফিরে আসতে পারলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন।দূর্যোগপূর্ণ আবহাওয়ায় দুবলার চরের প্রায় দুই কোটি টাকার শুটকি মাছ নষ্ট হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button