Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড় বিপর্যস্ত

বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া অসহায় মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৯টার দিকে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আর তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় আট কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।

ভোর থেকে কুয়াশা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সূর্যের দেখা মেলেনি সারা দিনেও। হাটবাজার ও রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। যানবাহনের সংখ্যাও ছিল কম। জরুরি প্রয়োজনে মানুষ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়েছেন। অনেককে রেইনকোর্ট পরেও বের হতে দেখা গেছে।

একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া। তার ওপর নেই বিদ্যুৎ। পানির অভাবে কাজ করা যাচ্ছে না।বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছি না। কাজকর্ম নেই, আয় উপার্জনও নেই।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, বৃষ্টির আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকালে তাপমাত্রা বেড়ে গেছে। সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button