Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগবানিজ্য সংবাদ

সপ্তাহঘুরে আবারও বেড়েছে সবজি-মাছ-মুরগির দাম

আবারো অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজারদর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজি, মাছ ও মুরগির দাম। নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি নিয়ে চরম ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্যও তেল।

শীত মৌসুমে চলমান থাকায় রাজধানীর কাঁচাবাজার গুলো নানান সবজিতে ভরপুর। ফুলকপি, বাঁধাকপি, মুলা, সিম, টমেটোর পাশাপাশি বাজারের রয়েছে কিছু বারোমাসী সবজিও।

বাজারের সবজির এতো সরবরাহ থাকার পরেও, হঠাৎ করে আবারো দাম বেড়েছে গেল সপ্তাহের চেয়ে কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত। এ নিয়ে বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত। আর লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

এদিকে, মাছের ভরা মৌসুম চললেও বাজারের সরবরাহের ঘাটতি দেখিয়ে চড়াদামে বিক্রি হচ্ছে প্রায় সবধরনের মাছ।

এছাড়া, সপ্তাহ ঘুরে বেড়েছে বিভিন্ন মুরগির দামও।এদিকে নিত্যপন্যের মধ্যে চাল ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতো বর্ধিত দামেই। বাজারে নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি জোরদারের আহবান ক্রেতাদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button