Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

দেশে বায়ুদূষণ প্রতিরোধে ১৫ দফা সুপারিশ

২০২১ সালে দেশের ৬৪ জেলার মোট ৩ হাজার ১৬৩টি স্থানের প্রতি ঘনমিটার  বাতসে অতিক্ষুদ্র বস্তুকণা ছিলো গড়ে ১০২ দশমিক ৪১ মাইক্রোগ্রাম, যা দৈনিক আদর্শমানের চেয়ে প্রায় ১ দশমিক ৫৭ গুণ বেশি। এছাড়া সবচেয়ে দূষিত তিন শহরের এই বায়ুমান ছিল স্বাভাবিকের চেয়ে অন্তত ৪ থেকে ৫ গুণ অধিক।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রে-ক্যাপস’এর এক গবেষণায় এই তথ্য উঠে আসে। সকালে জাতীয় প্রেসক্লাবে ‘দেশের ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক গবেষণার প্রতিবেদন তুলে ধরেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ও গবেষক দলটির প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। জেলা বিবেচনা বায়ুদূষণে সবচেয়ে উপরে গাজীপুর। দূষণের দিক থেকে এখানে বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩ দশমিক ৫১ মাইক্রোগ্রাম। এছাড়া দ্বিতীয় অবস্থানে ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ তিন নম্বরে রয়েছে। অপরদিকে, গবেষনায় সবচেয়ে কম দূষিত জেলা বিবেচিত হয়েছে মাদারীপুর। সেখানে প্রতি ঘনমিটারে দুষিত বায়ুমান ৪৯ দশমিক শূন্য ৮ মাইক্রোগ্রাম। সংবাদ সম্মেলনে, দেশে বায়ুদূষণ প্রতিরোধে ১৫ দফা সুপারিশ করা হয়।  ‍

 বাংলাটিভি/শহীদ 

সংশ্লিষ্ট খবর

Back to top button