
প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহীর বাঘায়, ঐতিহাসিক মসজিদের জাদুঘরটি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তবে, করোনাকালীন দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন ও আনসার সদস্য নিয়োগের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
রাজশাহীর প্রত্নতত্ত্ব নিদর্শনের ঐতিহ্যবাহী স্থান বাঘা মসজিদ। ইতিহাসের সাক্ষী হয়ে স্ব-মহিমায় দাঁড়িয়ে আছে, মুঘল আমলের প্রাচীন এ স্থাপত্য। জানা যায়, ২০১৫ সালের মে মাসে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে, প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ স্থানটি। তবে শুক্রবার ছুটির দিন এই মসজিদে দেশী-বিদেশী দর্শনার্থীরা নামাজ আদায়ের জন্য আসেন।
বাঘা মসজিদের জাদুঘর গ্রীষ্মকালীন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা এবং শীতকালীন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পরিদর্শন করতে পারেন, দর্শনার্থীরা। তবে জাদুঘরের বিশেষ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন ও আনসার সদস্য নিয়োগের দাবী জানিয়েছে দর্শনার্থীরা।
বিষয়টি উর্দ্ধতন মহলে জানানো হয়েছে। দ্রুত পর্যটকদের নিরাপত্তায়, সিসি ক্যামেরা স্থাপনসহ অন্যান্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, বাঘা জাদুঘরের সাইড পরিচালক।এ জাদুঘরের সার্বিক নিরাপত্তাসহ পর্যটকদের সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হলে, এটাও দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ শহীদ



