Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ১৩ হাজার

করোনায় গত অক্টোবরের পর একদিনে সর্বাধিক ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।  গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯.৭৭ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৬৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের। ‍

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button