Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষের ঘটনায় নিহত ৫

চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতরা হলেন, মো. মোবারক (৪৫), মো. আওয়াল (৫০), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম জানান, ট্রলারটি ইটভাটার মাটি বহন করছিল। বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের পরপরই ট্রলারটি ডুবে যায়। এতে ১১ জন ছিলেন। ছয়জন সাঁতরে তীরে উঠতে পারেন। পাঁচজন নিখোঁজ হন।

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ট্রলারের উপরে কিছু যাত্রী ছিলেন আর কিছু যাত্রী ছিলেন ভিতরে। হয়তো ভিতরে যারা ছিলেন তারাই আটকা পড়েছেন।”

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button