
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ আজ সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। নির্বাচনি সব এলাকায় ভোটারেরা সকাল সকাল ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন।
শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে, এই প্রথম ইভিএমে ভোট হওয়ায় কিছুটা জটিলতায় পড়েছেন ভোটারেরা। অনেকের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪ ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এছাড়া ফুলপুর ও ভালুকা উপজেলায় ২১টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। ভালুকায় ১১ এবং ফুলপুরে ১০টিসহ মোট ২১টি ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটারেরা।
এদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার আট ইউপিতে ভোটগ্রহণ চলছে। প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই ভোটারেরা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
বাংলাটিভি/ সাকিব



