Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে চার মাসের মধ্যে রেকর্ড ৩৪ জনের মৃত্যু

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এতে মৃত্যুও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এক দিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা  চার মাসের মধ্যে সবচেয়ে বেশি।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জন, আর মৃত্যু হয়েছিল ২১ জনের। তার আগের দিন ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হলেও মৃত্যু হয়েছিল ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২২ জনের। তাঁদের মধ্যে ১৫ জনই মহানগরসহ ঢাকা জেলার। এরপর চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী ৪, ময়মনসিংহ ২ ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ১৯ এবং নারী ১৫ জন। বয়সের দিক থেকে সবচেয়ে বেশি ছিলেন ৬১ থেকে ৭০ বছরের, ১২ জন।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ। তার আগের দিন ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন।

এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এ সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি। এর পর থেকে নতুন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এর সংক্রমণ বাড়ছে। আগের ধরনগুলোর তুলনায় অমিক্রন দ্রুত ছড়ায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button