
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার বড় হাঁপানিয়া গ্রামের আফাজুদ্দিনের ছেলে অটোচালক জাহিদ (৩৫), একই গ্রামের ইন্তাজখার ছেলে আব্দুর রহমান (৩৩) ও মোতালেব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)। আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক বরংগাইল বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হ, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



