Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅন্যান্য

নারী মৈত্রী, অক্সফাম ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

নারী গৃহকর্মী,নিয়োগকর্তা,অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠিত হলো স্টেকহোল্ডার মিটিং

সিকিউরিং রাইটস্ প্রকল্পে মিরপুর এলাকায় নারী গৃহকর্মী,নিয়োগকর্তা, বিভিন্ন এনজিও, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সামাজিক দূরত্ব মেনে স্টেকহোল্ডার মিটিং এর আয়োজন করা হয়।

এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নারী গৃহকর্মীদের দল গঠন এবং কমিউনিটি লেভেলে শক্তিশালীকরণের মাধ্যমে নারী গৃহকর্মীদের অধিকার রক্ষায় কাজ করা।

মিটিং এ বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এর সম্মানিত কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২, ৩, ৫ নং) এবং  ৫ নং, ৬ নং এবং ১৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মহাদয়ের এর প্রতিনিধিবৃন্দ (সচিব)।

পল্লবী থানার এস.আই আকলিমা খাতুন, রূপনগর থানার এস.আই উম্মে সালমা, দারুস সালাম থানার এস.আই মিথুন কুমার দত্ত উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল (মটস্) এর সম্মানিত পরিচালক।

আলোচনায় এ প্রকল্পের অর্জনসমূহ এবং গৃহকর্মী, নিয়োগকারী, বিভিন্ন এনজিও, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের যৌথ সমন্বয়ে এবং তাদের দিক নির্দেশনার মাধ্যমে ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো উঠে আসে। যাতে করে গৃহকর্মীদের সার্বিক কল্যাণ সাধনে অগ্রসরমান হওয়া যায়।

মহিলা কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক বলেন, সত্যি এ প্রকল্প নারী গৃহকর্মীদের কল্যাণ সাধনে দিন দিন এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এ প্রকল্পের সাথে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত সৌভাগ্যবান। কেননা যার মাধ্যমে সামাজিক সেবা করার সুযোগ পাওয়া যাচ্ছে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে বলেছেন, যাতে করে নারী গৃহকর্মীরা যেন তাদের প্রাপ্য অধিকার বুঝে পায় (ন্যায্য মজুরি, ছুটি, বিনোদনের সুযোগ, প্রসবকালীন ছুটি, সুচিকিৎসা ইত্যাদি)।  তাছাড়া তিনি আরও বলেছেন যে, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতিমালার যথাযথ বাস্তবায়ন হোক। গৃহকর্মকে পেশার স্বীকৃতি এবং গৃহকর্মীদেরকে শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।

বেসরকারী এনজিও নারী মৈত্রীর আয়োজনে এবং অক্সফাম বাংলাদেশ এর সহযোগীতায় নারী গৃহকর্মী, নিয়োগকর্তা, বিভিন্ন এনজিও, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আজকের এ স্টেকহোল্ডার মিটিং এর আয়োজন করা হয়।

বাংলাটিভিি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button