Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে।নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১৬ হাজার ৩৩ জন; শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।

২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৭৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের ৩১ হার দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button