Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে নৌকায় অন্তত ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

দ্বীপটির প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে।অবৈধ অভিবাসনে প্ররোচনা ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর।

লাম্পেডুসার মেয়র সালভাটোরে মার্টেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নৌকায় ২৮০জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের বেশিরভাগ বাংলাদেশ ও মিসর থেকে এসেছেন।

হাজারো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট হলো ইতালি। গত কয়েক মাসে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর ঘটনা বেড়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button