Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্যঅন্যান্যবাংলাদেশ

‘বিধিনিষেধ বাড়াতে হবে কিনা তা বোঝা যাবে এক সপ্তাহ পর্যবেক্ষণে’

করোনা সংক্রমণ রোধে আজ সকল কর্মস্থল অর্ধেক জনবল দিয়ে চালানোসহ চলমান অন্যান্য সরকারি বিধিনিষেধ আরো বাড়ানো হবে কি না, সে বিষয়ে আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ওমিক্রনে প্রভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ করোনার সংক্রমণ আরো বাড়তে পারে।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বাড়তে থাকবে। সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই, এই তৃতীয় ঢেউ থেকে যত তাড়াতাড়ি উত্তোরণ করতে পারি। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে হবে। আমাদের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক।

প্রতিমন্ত্রী বলেন, অর্ধেক জনবল নিয়ে অফিস করার বিষয়টি সোমবার থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্রাকটিস করেছি। সেইজন্য আমাদের প্রাকটিস আছে।

এর আগে গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা কার্যকর হয় ১৩ জানুয়ারি থেকে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button